শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

যুক্তরাষ্ট্রে চিকিৎসকসহ আরো ৬ বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় (১৪ এপ্রিল, মঙ্গলবার) এক চিকিৎসকসহ আরো ৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন নিউইয়কের ব্রুকলিন হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ শামীম আল মামুন, সঙ্গিত শিল্পী বীণা মজুমদার ও প্রবাসী শরীফ আহমদ, এনাম উদ্দিন, এম রহমান মুক্তা ও রানা বেগম।

লং আইল্যান্ডের নর্থ শোর হাসপাতালে চিকিৎসাধীন শামীম আল মামুনের মৃত্যু হয়েছে মঙ্গলবার। তিনি সিলেট মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এ নিয়ে গত ২৮ দিনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩৩ জনে।

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ইতালিতে অন্তত ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। অপরদিকে, কাতারে আরও ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ইউএনবি। এ নিয়ে দেশটিতে ৫ বাংলাদেশির মুত্যু হয়েছে।

এছাড়া যুক্তরাজ্যে ৭ জন,সৌদি আরবে ৫ জন, আরব আমিরাতে ১ জন, লিবিয়ায় ১ জন, স্পেনে ১ জন, সুইডেনে ১ জন ও গাম্বিয়ায় ১ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

নভেল করোনাভাইরাসে সারাবিশ্বে মৃতের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ছাড়ালো। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই মোট মৃতের সংখ্যা ২৬ হাজারেরও বেশি, যা বিশ্বের যে কোন দেশের চেয়ে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১৩ হাজার ৮৮৬জন। ইতালি মৃতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা ২১ হাজার ৬৭জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ