রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতের বিশিষ্ট আলেম মুফতি সামিন আশরাফ কাসেমীর ইন্তেকাল একসময় হজযাত্রায় লাগত ৯ মাস, এখন কয়েক ঘণ্টা! ‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী

ফরিদপুরের অম্বিকাপুরে মাদকসেবীদের আড্ডাখানা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের পশ্চিম আলিপুর অম্বিকাপুর রোড খোকাপীরের বাড়ির পিছনের মাঠ সংলগ্ন রাস্তায় নিয়ম না মেনে প্রতিনিয়ত বিভিন্ন এলাকার মাদকসেবীদের আড্ডাখানা হচ্ছে।

এলাকবাসীর অভিযোগ উঠেছে, ঐখানে প্রতিনিয়ত চলছে মাদকদ্রব্য কেনা-বেচা আর সেবনকারীদের আনাগোনা। খোকা পীরের বাড়ির পিছনে রাস্তা সংলগ্ন একটি চায়ের দোকানে নিয়মিত আড্ডা হয় তারা সকলেই বিভিন্ন এলাকা থেকে এসে একত্রিত হয়ে মাদকদ্রব্য সেবন করে। সারাদিন রাত থাকে তাদের আড্ডা।

নাম না প্রকাশ করার শর্তে এলাকার এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলেন, প্রশাসনের নিয়ম না মেনে বিভিন্ন এলাকা থেকে আগত লোকজন এখানে একত্রিত হয়ে মাদকসেবন করছে,আড্ডা দিচ্ছে। তাদের মাধ্যমে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হচ্ছে করোনা ভাইরাসের। বলা যায় এলাকার মানুষের মধ্যে 'সবসময়একধরনের আতঙ্ক বিরাজ করছে'।

তাই প্রশাসনের নিকট এলাকার সচেতন মহলের দাবি তাড়াতাড়ি যেন এর একটা পদক্ষেপ গ্রহণ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ