মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে হেনস্থার অভিযোগে ১০ জনকে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় সন্ধ্যার পর বাইরে আড্ডা না দিয়ে ঘরে ফেরার আহ্বান জানাতে গিয়ে হেনস্থা হওয়ার ঘটনায় ১০ জনকে আটক করে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে জেলা শহরের বাদুড়তলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- জাকির হোসেন (৪০), আরাফাত হোসেন রনি (৩২), আব্দুল কাইয়ুম (৫০), ফরিদ হোসেন (৩০), শিপন শেখ (৩০), রাজু আহম্মেদ (৩০), জামাল ফয়সাল উজ্জল (৪০), অভিজিৎ রায় লিটন (৩৫), ওমর ফারুক (১৮) ও আবু হুরায়রা।

জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের বাদুড়তলা তিব্বতের মোড়ে ২০-২৫ জন যুবক আড্ডা দিচ্ছিলেন। এ সময় সদর থানা পুলিশের একটি টহল দল সেখানে গিয়ে বাইরে থাকা লোকজনকে ঘরে ফিরে যাওয়ার জন্য হ্যান্ড মাইকে আহ্বান জানান। কিন্তু তারা পুলিশের ঘোষণায় কর্ণপাত না করে অবস্থান করতে থাকে।

পুলিশ গাড়ি থেকে নেমে আড্ডা দেয়া লোকজনের কাছে বাইরে অবস্থানের কারণ জানতে চায়। এতে তারা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং হেনস্থা করে। পরে পুলিশের টহল টিম থানায় ফিরে আসে। কিছুক্ষণ পর অতিরিক্ত পুলিশ সেখানে পৌঁছালে আড্ডারত লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে ১০ জনকে আটক করে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ