শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

তিন মাস বেতন পাচ্ছেন না ইফার শিশু ও গণশিক্ষার শিক্ষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের আওতায় সারাদেশের ন্যায় দিনাজপুর জেলাসহ বোচাগঞ্জ উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বেতন বকেয়া থাকায় মানবেতর জীবনযাপন করছে তারা।

জানা যায়, দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় প্রায় ১৫০০ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম রয়েছে। শিক্ষকরা চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। সর্বশেষ গত ডিসেম্বর মাসে বেতন পান তারা।

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জবায়দুর রহমান জানান, ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত শিক্ষকদের বকেয়া বেতনভাতা পরিশোধ করা হয়। চলতি বছরের জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত বেতন বকেয়া রয়েছে।

এপ্রিল মাসেও যদি বেতন ভাতা না দেওয়া হয়। তাহলে পরিবার চালানো এদের জন্য কষ্টকর হয় যাবে। এমতিনে উক্ত প্রকল্পের শিক্ষক-শিক্ষিকারা পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছে।

তিনি আরো জানান, শিক্ষক-শিক্ষিকারা সরকারি বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকেন। বর্তমান দেশের সংকটময় পরিস্থিতির মধ্যে শিক্ষকরা বেতন না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে দুর্দিনের মধ্যে দিন যাপন করছেন।

ইসলামী ফাউন্ডেশন দিনাজপুর এর উপ-পরিচালক মো. রাজিউর রহমান বলেন, ২০১৯ সালে এই প্রকল্পটি শেষ হওয়ার কারণে বেতন পাচ্ছেন না। তবে নতুন প্রকল্প চালু হলে তারা বেতন পাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ