রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

নববর্ষের অঙ্গীকার হোক স্বাস্থ্যবিধি মেনে চলা: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে ঘরে থেকে নববর্ষ পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, পহেলা বৈশাখ আবহমান কালের বাঙালি জাতির প্রাণের উৎসব। এটি অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনায় উজ্জীবিত সর্ববৃহৎ সর্বজনীন সাংস্কৃতিক উৎসব। এর মধ্য দিয়ে জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে বাংলা নতুন বছরকে বরণ করে নেয়। তাই পুরনো বছরের গ্লানি মুছে গিয়ে বাংলা নববর্ষ সবার জীবনে মঙ্গল ও কল্যাণ বয়ে আনুক।

মন্ত্রী বলেন, প্রতিবছর সবাই বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে নতুন বছর উদযাপন করে। কিন্তু এবার মহামারি করোনা ভাইরাসের কারণে মানবিক বিপর্যয়ের মুখে বাংলাদেশসহ পুরো বিশ্ব। এটি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করা হচ্ছে।

ভাইরাসটি অতিমাত্রায় সংক্রামক উল্লেখ করে তিনি বলেন, এটির কোনো প্রতিষেধক না থাকায় শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব এবং ঘরে থাকাই করোনা প্রতিরোধের উত্তম পন্থা। ঘরে বসে যতটা আনন্দ করা যায় করবেন। তাই এবার নববর্ষে সবার অঙ্গীকার হোক স্বাস্থ্যবিধি মেনে চলা, শতভাগ সচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ