রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

‘কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, নিয়ম না মানলে ব্যাপক ছড়াবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, এখন স্বাস্থ্যবিধি ও নিয়ম না মানলে সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

তিনি বলেন, লকডাউন জোরালো করতে হবে। লকডাউন মানুষ পুরোপুরি মেনে চলছে না। বাইরে বাজারে মানুষ ঘোরাফেরা করছে। আমাদের কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে। এখন কেউ নিয়ম না মানলে বেশি সংক্রমিত হবে, সংক্রমণ আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।

আজ সোমবার (১৩ এপ্রিল) করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আপনারা জানেন নারায়ণগঞ্জ, বাসাবো, মিরপুরসহ আরও বেশ কয়েকটি এলাকায় বেশি সংক্রমিত হয়েছে। গতকাল আমি দেশের সব ডাইরেক্টর সাহেবদের সঙ্গে আলোচনা করেছি। সব জায়গায় দেখা গেছে, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে মানুষ বিভিন্ন জেলায় গিয়ে সংক্রমিত করছে। এ বিষয়ে আমাদের আরও বেশি কঠোর পদক্ষেপ নিতে হবে।

জাহিদ মালেক বলেন, আমরা হাসপাতাল, চিকিৎসাসেবা মজবুত করছি কিন্তু আমাদের বুঝতে হবে হাসপাতালে লক্ষ লক্ষ মানুষের চিকিৎসাসেবা কোনো দেশ দিতে পারে না। আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোভিড মোকাবিলার মূল অস্ত্র ঘরে থাকা ও টেস্ট করা। এর মাধ্যমে যারা সংক্রমিত হয়েছে তাদেরকে চিহ্নিত করা যাবে। তাদেরকে আইসোলেশনে রাখা যাবে যাতে তারা অন্যদের সংক্রমিত করতে না পারে। এটিই সবচেয়ে বড় হাতিয়ার।

দেশের করোনা পরিস্থিতি তুলে ধরে তিনি স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসে দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হলো। নতুন করে দেশে ১৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত ৮০৩ জন। নতুন করে তিন জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ