বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ঘরে বসে দোয়া পড়ুন: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এখন তো তেমন কোনো কাজ নেই। ঘরেই যখন আছেন তখন বেশি বেশি দোয়া পড়ুন। করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন।’

আজ রোববার গণভবন থেকে বরিশাল ও খুলনা বিভাগের ১৬ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

অনুষ্ঠানে অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা মসজিদের ইমাম। আলোচনার এক পর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সরকারের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। জুমার নামাজে দশজনের বেশি মুসল্লি রাখছি না। ওয়াক্তিয়া নামাজ পড়ছি পাঁচজন নিয়ে। শবে বরাতের নামাজ বাসায় আদায় করেছি। মহামারি করোনাভাইরাস থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, সেজন্য বিশেষ মোনাজাত করেছি।

এই বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ওই ইমামকে উদ্দেশ্যে করে বলেন, আপনাকে ও আপনার এলাকার মুসল্লিদেরকে ধন্যবাদ সরকারি নির্দেশনা পালন করার জন্য। আপনারা জানেন, মক্কা ও মদিনা শরীফে পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। তাই আমাদেরকে এ নিয়ে আরো কঠোর হতে হবে। ঘরে থাকতে হবে এবং বেশি বেশি দোয়া পড়তে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন, সেজন্য তার কাছে ক্ষমা চাইতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ