শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাঈম আহমেদের মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্র জমিয়তের মানববন্ধন রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা: মসজিদ বিষয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান কওমী শিক্ষকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার সংক্রমণ রোধে মসজিদে না গিয়ে মুসল্লিদের ঘরে নামাজ পড়ার সরকারি নির্দেশনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষক সমিতি। দেশের সব মুসলমান ও ইমাম-মুয়াজ্জিনদের এ নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছেন তারা।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির নির্বাহি সভাপতি সেগুনবাগিচা মসজিদের খতিব মাওলানা আব্দুল কাইয়্যুম সুবহানী ও মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী এ আহ্বান জানান।

এর আগে গত শুক্রবার বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষক সমিতির কার্যালয়ে দেশের শীর্ষ আলেমদের এক জরুরী বৈঠক থেকে করোনা প্রতিরোধে সরকারের লকডাউন সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। এসময় তারা মসজিদ বিষয়ে আলেমদের পরামর্শে গৃহীত সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান এবং এটিকে প্রধানমন্ত্রীর বিচক্ষন ও দূরদর্শিতা উল্লেখ করে প্রশংসা করেন।

সংগঠনের মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী বলেন, ধর্ম-প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে ইসলামিক ফাউন্ডেশনে শীর্ষ মুফতিদের সমন্বয়ে মসজিদে সীমিত মুসল্লিদের উপস্থিতির সে যুগান্তকারী সিদ্ধান্ত নেয়া হয়েছে, আমরা কওমি শিক্ষক সমিতির পক্ষ থেকে এটিকে সমর্থন জানাচ্ছি।

সংগঠনের নির্বাহি সভাপতি মাওলানা আব্দুল কাইয়্যুম সুবহানী সহ সভাপতি মাওলানা আজিজুর রহমান নির্বাহি সদস্য মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া সদস্য মুফতী ওযায়ের আমীন বিকাশের মাধ্যমে দেশব্যাপী স্বল্প আয়ের উলামায়ে কেরামের পাশে দাঁড়িয়েছেন, এবং অন্যান্যদেরকেও স্বল্প আয়ের উলামায়ে কেরামের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়েছেন ।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষক সমিতির সহ সভাপতি ওলামানগরের পীর মাওলানা মুখলিছুর রহমান কাসেমী, মুফতি মাহমুদুল হাসান রহমানী, মুফতি, আবদুল্লাহ ইদ্রিস মুফতি ওয়ালিউল্লাহ কাসেমী প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ