বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মানিকগঞ্জে পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন এক পুলিশ কনস্টেবল। এ ঘটনায় উপজেলার উথলী ইউনিয়নের তিনটি ওয়ার্ডকে লকডাউন করে দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ।

জানা যায়, ওই পুলিশ সদস্য গোপালগঞ্জের মোকসুদপুর থানায় কর্মরত ছিলেন। গত ৪-৫ দিন আগে জ্বর-কাশিতে আক্রান্ত হয়ে নিজ গ্রাম উথলী ইউনিয়নের বীর বাসাইলে চলে আসেন।

এরপর বিষয়টি প্রশাসনকে জানানোর পর তার শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। বুধবার রাত ১০টার দিকে নমুনার রিপোর্ট আসার পর জানা যায়, ওই পুলিশ সদস্য করোনায় আক্রান্ত।

ঘটনার পরমুহূর্তেই উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উথলী ইউনিয়নের ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড লকডাউন করে দেন। এর আগেই পুলিশ কনস্টেবলকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ