রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

দেশে ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাস শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই কমেছে। করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ জন, আর মৃত্যু হয়েছে ৩ জন।

আজ শনিবার দুপুরে মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা করা হয়েছে ৯৫৪ জনের। তার মধ্যে করোনায় আক্রান্ত পাওয়া গেছে ৫৮, যা গতকালের তুলনায় অনেক কমেছে। আমরা মনে করি এটা একটা ভালো সংবাদ। মৃত্যুবরণ করেছে ৩ জন, সেটাও গতকালের তুলনায় কম। এটাও একটা ভালো খবর। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এ পর্যন্ত মৃত্যুবরণ করলো ৩০ জন।

করোনার চিকিৎসার প্রস্তুতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার রোগীদের জন্য আমরা হাসপাতাল সুসজ্জিত করছি। বসুন্ধরা কনভেনশন সেন্টার ২ হাজার বেডে উন্নীত করা হচ্ছে। ঢাকা সিটি উত্তর করপোরেশনে ১৩শ বেডে উন্নীত করা হচ্ছে। উত্তরা দিয়াবাড়ির চারটি বহুতল ভবনকে আমরা ১২শ বেডে উন্নীত করছি। সর্বমোট এখানে সাড়ে ৪ হাজার বেডের সংস্থান হবে।

তিনি বলেন, বর্তমানে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আরও বেশ কয়েকটি হাসপাতালকে করোনার জন্য প্রস্তুত করা প্রয়োজন। আমাদের বেশ কয়েকটি হাসপাতালের চিন্তাভাবনা রয়েছে। তারমধ্যে আগামীতে হয়তো মুগদার কথা চিন্তা করবো এবং আরও বেশ কয়েকটি হাসপাতালকে আমরা করোনার জন্য নিয়ে আসবো।

জাহিদ মালেক বলেন, বেসরকারি হাসপাতালগুলোও এগিয়ে আসছে। আমরা আনন্দিত যে তারা এখন চিকিৎসা দিচ্ছে। তাদের বেশ কয়েকটি হাসপাতালকে আমরা করোনার চিকিৎসার জন্য নিয়ে আসবো। এইসবগুলো হাসপাতালই সুসজ্জিত রয়েছে।

মন্ত্রী বলেন, করোনা বেশ কয়েকটি জায়গায় বিস্তার লাভ করেছে। তার মধ্যে সবচেয়ে বেশি নারায়ণগঞ্জ, মিরপুর এবং বাসাবো। আমাদের অন্যান্য জেলায়ও করোনা ছড়িয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি নারায়ণগঞ্জ জেলা থেকে বেশ কিছু লোক অন্যান্য জেলায় চলে গিয়েছে এবং সেখানে আক্রান্ত করেছে। এই বিষয়টি উদ্বেগজনক। এই বিষয়টিকে আমাদেরকে আরও কঠিনভাবে দেখতে হবে এবং এটা বন্ধ করতে হবে।

‘আমরা লক্ষ্য করেছি, লোকজন এখনো ঘোরাফেরা করছে। অলিগলিতে বেশি করে ঘোরাফেরা করছে। বাজারেও আমরা দেখি লোকজনের উপস্থিতি অনেক বেশি হচ্ছে। তাতে আমরা মনে করি সংক্রমণের হার আরও বেড়ে যাবে’ বলে আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘আপনাদেরকে বুঝতে হবে, যেটা লকডাউন করা হয়েছে, মাà