রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

মসজিদের খাদেম করোনায় আক্রান্ত, এলাকা লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী জামে মসজিদের এক খাদেম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করার পর ওই মসজিদের আশপাশের এলাকা অবরুদ্ধ করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার রৌশনুল হক সৈকত।

তিনি জানান, ওই খাদেম বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনা ভাইরাসে অস্তিত্ব পাওয়া যায়। আইইডিসিআর থেকে এ তথ্য নিশ্চিত করার পর ওই মসজিদ সংলগ্ন এলাকা লকডাউন করা হয়েছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে ওই মসজিদের ইমামসহ সকলকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। জনস্বার্থে এলাকায় মাইকিং করা হয়েছে। কেউ যেন জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হয়, সে পরামর্শ দেয়া হয়েছে।

স্থানীয় ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন জানান, ওই মসজিদের ভেতর দুইজন খাদেম থাকতেন। তাদেরই একজন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। পুলিশ ইতোমধ্যে ওই এলাকা লকডাউন করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ