শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ছুটি বাড়ছে ২৫ এপ্রিল পর্যন্ত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশব্যাপী সাধারণ ছুটি চলছে। যেভাবে ভাইরাসটির সংক্রমণ বাড়ছে তাতে সহসা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। তাই ছুটি আরো ১১ দিন বাড়িয়ে রমজানের আগ পর্যন্ত করার চিন্তা-ভাবনা করছে সরকার।

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা। তারা বলছেন, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হবে। এ নিয়ে আগামীকাল বা পরশুর মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে।

এ বিষয়ে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, যেহেতু প্রজ্ঞাপন জারি করা হয়নি, তাই এখনি কিছু বলা যাবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, দেশে করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। তাই পরিস্থিতি মোকাবেলায় জনগণের স্বার্থে সাধারণ ছুটি আরো বাড়াতে হবে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে প্রস্তাব দেয়া হয়েছে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে প্রথমে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে পরিবর্তিত পরিস্থিতিতে তা বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত করা হয়। এর পর তৃতীয় মেয়াদে সাধারণ ছুটি বাড়িয়ে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

-এটি