মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউপি সদস্যের স্বামীর গোডাউনে মিললো হতদরিদ্র্যের চাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় হতদরিদ্র্যের ১০ টাকা কেজির ৬৩০ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দুইজনকে আটকসহ পাঁচটি গোডাউন সিলগালা করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নে পারুয়া গ্রামের কুশলডাঙ্গী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন।

আটককৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার পারুয়া গ্রামের প্রয়াত ইউসুফ আলীর ছেলে চাল ডিলারের ভাই জামিরুল ইসলাম (৪৫) ও আমজানখোর ইউনিয়নের রতনাই গ্রামের মুসা মিয়ার ছেলে নসিমন চালক পান্না কাওসার (৩০)।

অভিযুক্ত আমিরুল ইসলাম এমরুল ১০ টাকা কেজি চালের ডিলার ও তার স্ত্রী কুলসুম আক্তার বড়পলাশবাড়ী ইউনিয়নে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য। তার আরেক ভাই মোমিনুল ইসলাম ভাষানিও ১০ টাকা কেজি চালের ডিলার এবং সে বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান মুকুল বলেন, ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদের পথে রওনা হই। এসময় দেখতে পাই ২টি অটোচার্জার ভ্যান ও একটি নসিমনে করে হতদরিদ্র্যের ১০ টাকা কেজির চাল নিয়ে যাওয়া হচ্ছে কুশরডাঙ্গী বাজারে।

তিনি বলেন, ওই দুটি অটোচার্জার ও একটি নসিমনকে আটক করা হয় এবং হটলাইন নম্বর ৯৯৯ কল করে বিষয়টি জানানো হয়। এর আগেই ২ জন ভ্যানচালক পালিয়ে যায় এবং নসিমন চালককে আটক করা হয়।

‘সকাল সাড়ে ৭টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন ঘটনাস্থলে এসে নসিমন চালক পান্না কাওসারকে আটক করে এবং ২টি অটোচার্জার ও নসিমন গাড়ি থেকে ১০ টাকা কেজির ৬৮ বস্তা চাল উদ্ধার করে।’

ইউএনও খায়রুল আলম সুমন বলেন, আটক নসিমন চালকের দেয়া তথ্য মতে ১০ টাকা কেজি চালের ডিলার আমিরুল ইসলাম এমরুলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার নিজস্ব মেসার্স ভাই ভাই হাস্কি মিলের ১টি গোডাউন থেকে ১০ টাকা কেজির ৫৬২ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে মেসার্স ভাই ভাই হাস্কি মিলের গোডাউনসহ আরও ৪টি গোডাউন সিলগালা করে দেয়া হয় এবং চাল ডিলারের ভাই জামিরুল ইসলামকে আটক করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ৬৩০ বস্তা চাল থানায় রাখা হয়েছে। হতদরিদ্র্যের চাল কেন মজুদ করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সাথে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ