রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

করোনায় আক্রান্ত এলাকা লকডাউনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের যেসব এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে সেসব ও পার্শ্ববর্তী এলাকা সম্পূর্ণ লকডাউন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবনে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বিষয়টি নিশ্চিত করে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে যেসব এলাকায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সেগুলো এবং পার্শ্ববর্তী এলাকা সম্পূর্ণ লকডাউন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঢাকার বাইরে যেতে না পারেন এবং ঢাকায় যেন কেউ ঢুকতে না পারেন, এ নির্দেশও দেয়া হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে দেশের সব গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুধু যেসব কারখানায় পিপিই, মাস্ক ও জরুরি মেডিকেল সরঞ্জাম উৎপাদন হচ্ছে সেগুলো খোলা থাকবে।

এ ছাড়া যেসব বন্দি দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন এবং লঘু অপরাধে সাজাপ্রাপ্ত, তাদের মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী, যোগ করেন মন্ত্রিপরিষদ সচিব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ