রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

রোববার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মরণব্যাধী করোনা ভাইরাস রোধে গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশব্যাপী সাধারণ ছুটি চলছে। বন্ধ করে দেয়া হয়েছে দোকান-পাট, শপিংমল, গণপরিবহন ব্যবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনী।

সবমিলিয়ে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ মার্চ রোববার সকাল ১০টায় গণভবনে তিনি এ নিয়ে বিস্তারিত কথা বলবেন।

বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ও তা উত্তরণের জন্য প্রণোদনার বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন সরকার প্রধান। সেগুলো নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বিস্তারিত জানাবেন।

এর আগে এসব বিষয় নিয়ে গণভবনে অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, মুখ্য সচিব আহমেদ কায়কাউস, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুর রউফ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ