রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

খাদ্যসামগ্রী বাসায় পৌঁছে দিতে ডিএসসিসির হটলাইন চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার প্রাদুর্ভাবে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। ফলে তাদের আয় বন্ধ। দুঃসহ হয়ে উঠেছে জীবিকা নির্বাহ। যার কারণে বিভিন্ন সংস্থা থেকে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

তবে অনেকে লোকলজ্জায় লাইনে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী নিতে চান না। তাই তাদের সহায়তা করতে হটলাইন চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

হটলাইনে দেয়া নির্ধারিত নাম্বারে ফোন করলেই সময়মতো বাসায় খাদ্য পৌঁছে দেবে ডিএসসিসির কর্মীরা। ডিএসসিসি এলাকার অসহায় কেউ খাদ্যসামগ্রীর সহায়তা পেতে চাইলে ০১৭০৯৯০০৭০৩ ও ০১৭০৯৯০০৭০৪ এই দুটি নাম্বারে যোগাযোগের জন্য আহ্বান করেছে সংস্থাটি।

সহায়তা প্রত্যাশী কলদাতাদের তথ্য নিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে বাসায়।

হটলাইন সেল পরিচালনাকারী ও ডিএসসিসির সিস্টেম অ্যানালিস্ট আবু তৈয়ব রোকন বলেন, মেয়র স্যারের নির্দেশে হটলাইন সার্ভিস চালু করা হয়েছে। আমরা ইতিমধ্যে এই পদ্ধতিতে ৩৬৯ জনকে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি।

ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, মানবিক কারণে আমরা মানুষের পাশে খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়াতে উদ্যোগ নিয়েছি। এরই অংশ হিসেবে প্রতিটি ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর ও আঞ্চলিক কর্মকর্তাদের সমন্বয়ে সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। কিন্তু এর মধ্যেও যদি কেউ সহায়তা থেকে বাদ পড়েন, লোকলজ্জায় তালিকায় নাম না লেখান; কিন্তু তার সহায়তা প্রয়োজন এমন ব্যক্তিদের কথা ভেবেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ