রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

করোনা ভাইরাসের সতর্কবার্তা গুগল ডুডলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েই চলছে। একইসঙ্গে দিন দিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। করোনা রোধ নিয়ে মানুষকে সচেতন করতে কাজ করছে ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল। তাই মানুষকে ঘরে থেকে জীবন রক্ষার্থে কিছু টিপস দিয়েছে গুগল।

গুগলের হোম পেজে কোভিড ১৯ বিষয়ক সচেতনতামূলক বার্তা দেয়া। ওই ডুডলের ট্যাগ লাইনে শোভা হচ্ছে ‘স্টে হোম, সেভ লাইভস’। করোনা ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশগুলো মানতে বলছে গুগল।

সতর্কবার্তা- ১. বাড়িতে থাকুন ও নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ২. নিয়মিত হাত ধোবেন ও হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। ৩. অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন।

আজ শুক্রবার করোনা ভাইরাসের ওপর বিশেষ একটি ডুডল প্রদর্শন করছে গুগল।

বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৩ হাজার ৯৬৮ জনে দাঁড়িয়েছে। এরই মধ্যে ভাইরাসটি বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬৮ জন মারা গেছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৮ হাজার ৬৩১ জন। এ ছাড়া চিকিৎসাধীন অবস্থান আছেন ৭ লাখ ৩৭ হাজার ৩১১ জন। তাদের মধ্যে ৭ লাখ ৩১১ জন প্রাথমিক পর্যায়ে রয়েছেন। বাকি ৩৭ হাজার জনের অবস্থা গুরুতর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ