রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সব আদালতে ছুটি বাড়ল ৯ এপ্রিল পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার রোধে সতর্কতামূল ব্যবস্থা হিসেবে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ দেশের সব অধস্তন আদালতে আগামী ৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়িয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহা. আলী আকবরের সই করা সুপ্রিম কোর্ট ওয়েব সাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে সতর্কতামূল ব্যবস্থা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪ মার্চ, ২০২০ জারি করা প্রজ্ঞাপনে ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় ১ এপ্রিল, ২০২০-এর প্রজ্ঞাপনমূলে আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।’

এ অবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের গত ২৪ মার্চ ঘোষিত ছুটির ধারাবাহিকতায় আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুই বিভাগ ও সব অধস্তন আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করা হলো বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ