রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

দেশে নতুন আরও ২ জন করোনায় আক্রান্ত, মারা যাননি কেউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা আগের ৬ জনই রয়েছেন।

বৃহস্পতিবার করোনা ভাইরাস নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার পরিচালক ডা. মুহা. হাবিবুর রহমান।

আক্রান্ত দুজনের বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা করলে দুজন করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তারা দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। আল অন্যজনের বয়স ৭০ থেকে ৮০ বছর বয়সের মধ্যে।

তবে কীভাবে তারা আক্রান্ত হয়েছেন, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান ডা. হাবিবুর রহমান। তিনি জানান, ২৪ ঘন্টায় নতুন করে আইসোলেশনে পাঁচজন। বর্তমানে ৭৮জন আইসোলেশনে আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ