বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনায় আক্রান্ত হয়ে কাতারে আরেক বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারে করোনায় আক্রান্ত হয়ে আরেক বাংলাদেশি মারা গিয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন দুই বাংলাদেশি। তাদের মৃত্যুর খবরে আতঙ্ক বিরাজ করছে সেখানে বসবাসরত প্রবাসীদের মধ্যে।

এদিকে করোনার কারণে যেসব শ্রমিক কোয়ারেন্টাইনে আছেন অথবা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের বেতন সরকারের পক্ষ থেকে প্রদানের ঘোষণা দিয়েছে কাতার সরকার। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৮৩৫ জন।

কাতারে কোভিড-নাইনটিনে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সী আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর আগে গেলো শনিবার করেনায় এক বাংলাদেশি মারা যান। কাতারে মারা যাওয়া দু’জনই প্রবাসী বাংলাদেশি হওয়ায় আতঙ্কিত প্রবাসীরা।

কাতারে আর কোনো বাংলাদেশি যেন আক্রান্ত না হয়, সেজন্য সচেতনতার পাশাপাশি দেশটির সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ কমিউনিটি নেতাদের।

কাতারে এখন পর্যন্ত ২২ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনায় আক্রান্তদের অন্তত ৬০ জনের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে করোনার কারণে যেসব শ্রমিক কোয়ারেন্টাইনে রয়েছেন অথবা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাদের বেতন সরকারের পক্ষ থেকে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। চলমান সঙ্কটে কাতারে অবৈধভাবে থাকা প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ