রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা সন্তোষজনক নয়: চরমোনাইয়ের পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, করোনা আতঙ্কে মানুষ দিশেহারা। যারা আক্রান্ত এবং যারা আক্রান্ত নয় সকলেই দিশেহারা। আক্রান্তরা নিজের ইচ্ছে করে আক্রান্ত হয়নি। কাজেই তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। ঠান্ডা ও কাঁশি রোগী দেখলেও মানুষ চোখ বাকা করে তাকায়। এজন্য মানুষ বেশি আতঙ্কিত। মানুষের মনের ভয় ভাঙ্গতে সরকারকে আরো উদ্যোগ গ্রহণ করতে হবে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাইয়ের পীর বলেন, করোনা ভাইরাসের মহামারিতে দূর্দশাগ্রস্থ পরিবারকে সবদিকে থেকে সহায়তা করা সকলের মানবিক দায়িত্ব। করোনা মহামারিতে সারাদেশ লকডাউন অবস্থায় দরিদ্র অসহায় মানুষের পাশে বিত্তশালীদেরকে যার যার অবস্থান থেকে আরো এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার উপায় উপকরণ নেই বললেও চলে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে বিশেষজ্ঞরা মুখ খুলছেন। রোগীর সংখ্যা বাড়লে ডাক্তারদের নিরাপত্তা কী হবে, সে ব্যাপারে বিশেষজ্ঞরা তাদের আশংকা প্রকাশ করেছেন। আমি আশা করি, সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে এ বিষয়ে প্রস্তুতির ঘাটতি বা দূর্বলতা দূর করার চেষ্টা করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ