রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

১৫শ’ পরিবারে ত্রাণ বিতরণ করলেন ইঞ্জিনিয়ার এসএম আবুল কাশেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: করোনায় সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিতে দুঃস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ঢাকার কাফরুল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ ইঞ্জিনিয়ার এসএম আবুল কাশেম।

গত সোমবার কাফরুল থানার অন্তত ১৫শ’ দরিদ্র পরিবারের বাড়িতে বাড়িতে চাল, ডাল, আটা, লবন, তেল ইত্যাদি পণ্যের একটি করে প্যাকেট পৌঁছে দেয়া হয়।

ইঞ্জিনিয়ার আবুল কাশেম বলেন, দেশের গন্যমান্য আলেমদের উৎসাহে অনুপ্রানিত হয়ে আমার সাধ্য অনুযায়ী সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করেছি মাত্র। আগামীতে যেন এরকম জনকল্যাণ মূলক কাজ অব্যাহত রাখতে পারি দেশবাসীর নিকট সেই দোয়া চাই।

বিতরণ সমন্বয়কারীদের অন্যতম মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমি বলেন, ইঞ্জিনিয়ার এস এম আবুল কাশেম ভাই-সহৃদয়বান এ মানুষটির জন্য সবাই দোয়া করি। বাস্তবতা হচ্ছে, টাকা থাকলেই এমন সাহায্য সহযোগিতা করা যায় না। ইঞ্জিনিয়ার আবুল কাশেম ভাইয়ের মত বিশাল অন্তরাত্মার মানুষের আজকাল বড়ই অভাব। আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করেন।

- এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ