বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনার মহামারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় বিপর্যয়: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলা: আন্তোনিও গুতারেস বলেন, এই মহামারি বিশে^ নজিরবিহীন অর্থনৈতিক মন্দা ডেকে আনবে। ফলে কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়তে চলেছে। এটা বিশ্বের জন্য সা¤প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিবিসি

জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি শিল্পোন্নত দেশগুলোর প্রতি স্বল্পোন্নত দেশগুলোকে সাহায্য করার আর্জি জানান। দাবানলের মতো ছড়িয়ে পড়া রোগটির দুঃস্বপ্নের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন তিনি।

করোনার প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে বিদেশি বিনিয়োগের ধারায় ৪০ শতাংশ ‘অবনমন’ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে। সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবেদন প্রকাশ করেন।

বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আট লাখ ৬০ হাজার মানুষ সংক্রমিত হয়েছে। মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে এ ভাইরাসের প্রাদুর্ভাব হয়। সিএনএন

ইতালি, স্পেনের পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সও মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রে এক লাখ ৮৯ হাজার ৫১০ জন সংক্রমিত হয়েছে। মৃত্যুর সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। ফ্রান্সে ৫২ হাজার ৮৩৬ জন সংক্রমিত এবং ৩ হাজার ৫৩২ জন মারা গেছে। চীনে সংক্রমিত ৮২ হাজার ২৯০ জন এবং মারা গেছে ৩ হাজার ৩১০ জন। ওয়ার্ল্ডোমিটার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ