রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

নিম্নবিত্ত ও দিনমজুরদের পাশে দাঁড়িয়েছে কাজী ওয়েলফেয়ার এসোসিয়েশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা আতঙ্কে দেশজুড়ে চলছে লকডাউন অবস্থা। এতে কর্মহীন হয়ে পড়েছে নিম্নবিত্ত ও দিনমজুররা। এ অবস্থায় রাজধানী ঢাকায় ‘নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে’ এ শ্লোগান নিয়ে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করছে কাজী ওয়েলফেয়ার এসোসিয়েশন।

আজ মঙ্গলবার বাড্ডা, মালিবাগ ও খিলগাঁও এলাকায় জরুরি খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। আজ সংস্থাটি নিম্নবিত্ত ১৫০ পরিবারকে জরুরি খাদ্য দিয়েছে।

জরুরী খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ৩ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবন।

কাজী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফাইয়াদ আবদুল্লাহ জানিয়েছেন, যতদিন এই দুর্যোগপূর্ণ সময় চলবে, ততদিন তাদের সেবা কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, যেকোনো অবস্থায় যেকোনো সময় দেশের যেকোন প্রান্ত থেকে সাহায্যের ডাক আসলে সেখানে সাহায্য পৌছে দেয়ার চেষ্টা করব।

সাহায্যের জন্য 01675111444 এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। আজকের  জরুরি খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কাজী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ