রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

হে আল্লাহ, সারা বিশ্ব থেকে করোনাভাইরাস উঠিয়ে নাও: আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেছেন হেফাজতে ইসলামের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

আজ সোমবার (৩০ মার্চ) দুপুর ২টায় হেফাজতে ইসলামের আমিরের কার্যালয়ে হাটহাজারী মাদরাসার ছাত্র-শিক্ষকদের উপস্থিতিতে বিশেষ এ দোয়া করা হয়। দারুল উলুম হাটহাজারী মাদরাসার অফিসিয়াল ফেসবুক পেজে এ দোয়া সরাসরি সম্প্রচার করা হয়।

বিশেষ দোয়া ও মোনাজাতে দেশ-বিদেশের শত শত মানুষ ফেসবুক লাইভে যুক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দারুল উলুম হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক মাওলানা মুহাম্মদ আনাস মাদানি।

বিশেষ দোয়া ও মোনাজাতে আল্লামা শাহ আহমদ শফী বলেন, হে আল্লাহ, পুরো বিশ্ব থেকে করোনাভাইরাস উঠিয়ে নাও। গজব ও সব ধরনের বিপদ, বালা-মুসিবত থেকে আমাদের হেফাজত করো। আমাদের সবাইকে সুস্থতা দান করো। আমাদের সব গুনাহ মাফ করে দাও। আমাদের সব সমস্যা সমাধান করে দাও, সব বিপদ দূর করে দাও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ