রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

কর্মহীন-হতদরিদ্র মানুষের পাশে মেয়র সাঈদ খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে হতদরিদ্র ও নিম্নআয়ের ৫০ হাজার পরিবারের জন্য এক মাসের খাবারের ব্যবস্থা করার ঘোষণা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গত শুক্রবার রাজধানীর গুলিস্তান এলাকায় জীবাণুনাশক ছিটানোর গাড়ি পরিদর্শনে এসে তিনি এ ঘোষণা দেন।

গতকাল রোববার বিকেলে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে থেকে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেন সাঈদ খোকন। তিনি উপস্থিত শতাধিক হতদরিদ্র রিকশাচালক ও খেটে খাওয়া মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।

গত শনিবার ৫০ হাজার ছিন্নমূল মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এদিন বিকেলে পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষকে সর্বাত্মক সাহায্য এবং সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তার অধিক্ষেত্র এলাকার ৫০ হাজার পরিবারকে একমাস সম্পূর্ণ বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা আমাদের সমস্ত চেষ্টা ও শক্তি দিয়ে এই অসহায় জনগণের পাশে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ।

সাঈদ খোকন আরও বলেন, আমি আমার সম্মানিত নগরবাসীকে আহ্বান জানাব তারা যেন বাড়ি থেকে বের না হন। পাশাপাশি দেশের বিত্তবান সবাইকে আহ্বান জানাব তারা যেন এই দুর্দিনে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান। কোনো নাগরিক যদি বাসায় থেকে আমাদের হটলাইনে ফোন করে বলেন- তিনি খাবার সংকটে রয়েছেন, তাহলে আমরা তার বাসায় খাবার পৌঁছে দেব। এ জন্য আমাদের নির্বাচিত কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ