রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

আকিজের করোনা হাসপাতালের নির্মাণ কাজ ফের শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফের শুরু হয়েছে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য হাসপাতাল নির্মাণ কাজ। ৩০১ শয্যাবিশিষ্ট রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় হাসপাতালটি নির্মাণ করছে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপ।

আজ রোববার (২৯ মার্চ) আকিজ গ্রুপের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (২৮ মার্চ) দুপুরে হাসপাতাল নির্মাণে বাধা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি শফিউল্লাহ শফি। এরপর আলোচনার ভিত্তিতে এ সমস্যার সমাধান করেছেন তারা। এখন পুনরায় হাসপাতাল নির্মাণ কাজ শুরু হয়েছে।

রোববার দুপুরে হাসপাতাল নির্মাণের অন্যতম উদ্যোক্তা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, আমরা আশা করি, সরকার আমাদের সিরিয়াসলি সাপোর্ট দেবে। আমাদের নেসেসারি (প্রয়োজনীয়) ক্লিয়ারেন্সগুলো তাড়াতাড়ি করে দেবে। পাশাপাশি সরকার আমাদের সব ধরনের সুবিধা দেবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ