রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

সড়কে জীবাণুনাশক ছিটাচ্ছে ডিএনসিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ও উন্মুক্ত স্থানে জীবাণুনাশক ব্লিচিং মিশ্রিত পানি ছিটানো হচ্ছে। শুক্রবার আটটি গাড়ির মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

যেসব এলাকায় পানি ছিটানো হয়েছে- উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতাল, আশকোনা হজ ক্যাম্প, সেক্টর ১১ ও অন্যান্য এলাকা, নর্দা ও খিলক্ষেত এলাকা। মিরপুর ১, ৭, ১০, ১৩, ১৪ এবং এর পার্শ্ববর্তী এলাকা, টোলারবাগ। আগারগাঁও তালতলা, ৬০ ফিট।

এছাড়া কল্যাণপুর, মডেল একাডেমি এলাকা, বনানী, গুলশান ও পার্শ্ববর্তী এলাকা, বসুন্ধরা পার্শ্ববর্তী এলাকা এবং মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় ছিটানো হয়েছে।

করোনা ভাইরাস রোধে প্রতিদিন এভাবেই ব্লিচিং মিশ্রিত পানির ছিটানো হবে বলে জানান কর্মকর্তারা।

প্রতিটি গাড়িতে থাকছে ১০ হাজার লিটার পানি, সাথে ৭৫ কেজি ব্লিচিং পাউডার। প্রতিটি গাড়ি থেকে প্রায় দেড় লাখ বর্গফুট এলাকায় জীবাণুনাশক ছিটানো সম্ভব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ