রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

রাজধানীতে নিত্যপণ্যের মূল্য বেশি রাখায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মূল্যতালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ শনিবার রাজধানীর কল্যাণপুর নতুন বাজার এলাকায় চাল ও নিত্যপণ্যের বাজারে অভিযানকালে এ জরিমানা করে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম।

অভিযান পরিচালনা করছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

তিনি জানান, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এ সময়ে নিত্যপণ্যের দাম যেন নিয়ন্ত্রণে থাকে সেজন্য বাজারে অভিযান চালানো হচ্ছে। কল্যাণপুর নতুন বাজার বাংলা গলির রোডে এ অভিযানকালে চারটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের অপরাধ ছিল চালের মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে নিত্যপণ্য বিক্রি করা। আমাদের অভিযান চলবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ