রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

বেতন পাবেন বন্ধ কারখানা শ্রমিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সব নিট পোশাক কারখানাগুলো ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। করোনা ভাইরাসের কারণে বন্ধ ঘোষণা করা সকল কারখানার শ্রমিকরা যথাসময়ে বেতন পাবেন।

আজ শনিবার (২৮ মার্চ) বিকেএমইএ সূত্রে এমনটাই জানা গেছে।

সূত্রমতে জানা যায়, বন্ধের এ সময়ে শ্রমিকদের স্ব স্ব বাসায় অবস্থান করতে হবে। আর পরিবেশ ভালো বা যাই হোক শ্রমিকরা যথাসময়ে তাদের বেতন পেয়ে যাবেন। বিকেএমইএ সূত্র বলছে, করোনা ভাইরাসের কারণে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। এ অবস্থায় শ্রমিক অসুস্থ হয়ে পড়লে এ শিল্প ঘুরে দাঁড়াতে পারবে না। এই শিল্পকে বাঁচাতে হলে অবশ্যই শ্রমিকের স্বাস্থ্যসেবার বিষয়টি আন্তরিকভাবে দেখতে হবে।

বিকেএমহএ সভাপতি সেলিম ওসমান সংবাদ মাধ্যমকে বলেন, সবার মাঝে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। এ অবস্থা আমার শ্রমিক অসুস্থ হয়ে পড়লে আমি কীভাবে ঘুরে দাঁড়াবো। আমি বাসায় থেকে কারখানা চালাবো আর শ্রমিক এ অবস্থায় কারখানায় কাজ করবে এটা হয় না।

যথাসময়ে শ্রমিকেরা বেতন পাবেন কি না- জানতে চাইলে বিকেএমইএ সভাপতি বলেন, অবশ্যই পাবেন। এটা তো মানবিক কারণে হলেও বেতন দিতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ