রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

করোনা রোধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ‘কুইক টিম’ প্রস্তুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস রোধে ‘কুইক টিম’ প্রস্তুত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এর নেতৃত্বে এ টিমের সদস্য ৩৫ জন।

জেলার কোথাও করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়ার সাথে সাথে এ টিম দ্রুত পৌছে যাবে সন্দেহভাজন আক্রান্তের কাছে। তাদের প্রয়োজনীয় এ্যাপ্রোন, হ্যান্ড গ্লাবস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক ঔষধ ও প্রয়োজনীয় মেডিকেল সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও তাদের জন্য প্রয়োজনীয় এ্যাম্বুলেন্স এবং গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় রক্ষা করে এ টিম করোনা ভাইরাস আক্রান্তদের সঠিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করবে। এজন্য তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।

জেলার কোথাও করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়ার সাথেসাথে কল করুন জেলা পুলিশ কন্ট্রোল রুমের এই নাম্বারে ০১৭৬৯৬৯৪৫৬৮।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ