মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০ মায়ের স্নেহ, তারপর বিচ্ছেদের বেদনা সড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, ইমরান খান শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে পাকিস্তানের সরকার, জনগণ এবং নিজের পক্ষ থেকে তিনি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

তিনি আরো বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমাঝোতা নীতির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহী পাকিস্তান। দুই দেশেরই শান্তি ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে। তাই আগামীতে একে অন্যকে সহযোগিতার মাধ্যমে এই আকাঙ্ক্ষা বাস্তবে রূপ দেওয়া যায়।

শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগ্রতি কামনা করেন ইমরান খান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ