শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কওমিরা লেখালেখিতে আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে: লিয়াকত আলী মানসিক সমস্যায় আক্রান্তদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির সামাজিক যোগাযোগমাধ্যম ও এআই ব্যবহারে নৈতিকতার তাগিদ শায়খ সুদাইসের ‘পাঠাও’ থেকে ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরি, যেসব ঝুঁকিতে ব্যবহারকারীরা ফ্লোরিডায় আঘাত হেনেছে হারিকেন ইসাইয়াস, বিদ্যুৎহীন লাখো মানুষ ভোটে ধরাশায়ী মাওলানা বদরুদ্দিন আজমল ১০ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি যুক্তরাষ্ট্রে পুরোনো গির্জাকে মসজিদে রূপ দিচ্ছেন বাংলাদেশি যুবক বাদশাহর আমন্ত্রণে ওমরা করতে সৌদিতে ২৫০ অতিথি, আছেন বাংলাদেশিরাও মক্কায় ইফতা বিভাগের নতুন কার্যালয় উদ্বোধন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বায়তুল মুকাররমে দোয়া-মুনাজাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২০ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর বায়তুল মুকাররমে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতী মাওলানা মিজানুর রহমান।

মুনাজাতে ২৬ মার্চ ও স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। বর্তমানে বিশ্বজুড়ে করোনা ভাইরাস থেকে যেন বাংলাদেশের মানুষসহ বিশ্বের মানুষ পরিত্রাণ পায় সেজন্য বিশেষভাবে দোয়া করা হয়।

এছাড়া মুনাজাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি ও কল্যান কামনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট শাহাদাতবরণকারী তার পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, মুহা আনিছুর রহমান সরকার, উপ-পরিচালক মুহা. আলমগীর হায়দারসহ বায়তুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ