বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

আজ বুধবার ভোর ছয়টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিজয়নগর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বাসটি উল্টে যায়। ট্রাকটিও গাছের সঙ্গে লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ১৫ জন আহত হন। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে পাঠায়।

লাশ দু'টি উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ