সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

দেশ লকডাউন হওয়া উচিত: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান পরিস্থিতিতে দেশ লকডাউন হওয়া উচিত বলে মত দিয়েছেন হাইকোর্ট। এছাড়া করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেয়া হবে সে নির্দেশনা মানতে ও আস্থা রাখার পরামর্শ দিয়েছেন দেশের সর্বোচ্চ এ আদালত।

সারাদেশে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের নির্দেশনা চেয়ে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার (২৫ মার্চ) বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন।

আদালত বলেছেন, করোনা মোকাবিলায় দল-মত নির্বিশেষে এক হয়ে কাজ করতে হবে। চীনের পাশের দেশ তাইওয়ান হওয়া সত্ত্বেও তারা কীভাবে করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে সেই মডেলটি অনুসরণ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে দেশে লকডাউন হওয়া উচিত বলেও মনে করেন হাইকোর্ট।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ