রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

দিনমজুরদের জন্য মানবিক উদ্যোগ নিলেন চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে আজ রাত থেকে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর আগেই ছুটি পেয়ে গ্রামে ছুটছেন হাজার হাজার মানুষ। এতে সবচে’ বেশি বিপদে পড়েছেন দিনমজুর, শ্রমিক, রিকশাচালকরা।

যাত্রী না পেয়ে মালিককে জমা দেয়ার টাকা জোগাড় করতে পারছেন না রিকশাচালকরা। দিনমজুরদের কেউ কাজে নিচ্ছে না। ফলে এসব শ্রেণি পেশার মানুষদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

এমন পরিস্থিতিতে কয়েকদিন ধরে রাজধানীর উত্তরায় গাড়ি থামিয়ে দিনমজুর ও রিকশাচালকদের চাল-ডাল-লবণ-আলু এবং সাবান দিচ্ছেন একজন ব্যক্তি।

জানা গেছে, করোনার কারণে সৃষ্ট সংকটময় এই পরিস্থিতিতে এমন চমৎকার ও মানবিক উদ্যোগ নেয়া সেই ব্যক্তির নাম নুরুল হাসান। পেশায় তিনি একজন চিকিৎসক।

তার এই মানবিক উদ্যোগকে বাহবা জানিয়েছেন সবাই। এমনকি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছে অনেকেই। সেই ভিডিও রীতিমতো ভাইরাল। নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন ডাক্তার নুরুল হাসান।

অনুদান পাওয়া কয়েকজন রিকশাচালক জানিয়েছেন, ফাঁকা ঢাকায় যাত্রী না পেয়ে কি খাব, ছেলেমেয়েদের জন্য কি নিয়ে যাব সেই চিন্তায় মাথায় হাত দিয়ে বসেছিলাম। এমন সময় তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। ২-৩ দিন চলার মতো রসদ দিয়েছেন। আল্লাহ যেন তাকে ভালো রাখেন। ওই চিকিৎসকের কথা আমরা কোনোদিন ভুলব না। এসব কথা বলে আকাশে দু’ হাত তুলে কেঁদে ফেলেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ