শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী ৩০ দিনে পূর্ণ হতে পারে রমজান, ঈদ কি বার? সৌদিতে ইরানের হামলায় ১৪ দিনে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত বাগেরহাটে বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন ট্রাম্পের ধর্মীয় কমিশনের একমাত্র মুসলিম সদস্যের পদত্যাগ

খুমেক হাসপাতালে পুলিশ সদস্য আইসোলেশনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) করোনা আইসোলেশন ইউনিটে এক পুলিশ সদস্যকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত পৌঁনে ১০টার দিকে তাদের খুমেক হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস এ তথ্য জানান।

তিনি বলেন, ওই পুলিশ সদস্য গত ২১ মার্চ থেকে জ্বর, সর্দি ও কাশিসহ বিভিন্ন উপসর্গে আক্রান্ত। মঙ্গলবার রাতে তিনি হাসপাতালে আসলে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম জানান, ওই পুলিশ সদস্য গত ৩ মার্চ থেকে পক্সে আক্রান্ত হয়ে মাগুরায় গ্রামের বাড়িতে ছুটিতে ছিলেন। মঙ্গলবার কেএমপিতে যোগদান করতে আসলে তার শারীরিক সমস্যার কারণে তাকে হাসপাতালে পাঠানো হয়। সঙ্গে তার পিতাকেও সতর্কতামূলকভাবে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ