রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

সুপ্রিম কোর্টসহ সব আদালতে সাধারণ ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনা ভাইরাস রোধে এবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সব আদালতে। আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত এই ছুটি কার্যকর শুরু হবে।

এই সময়ের মধ্যে সুপ্রিমকোর্টের উভয় বিভাগ ও দেশের সকল অধস্তন আদালতসমূহে সব কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহা. আলী আকবরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

সুপ্রিমকোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ ব্যারিস্টার সাইফুর রহমান বলেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই মোতাবেক আদালতে সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়েছে।

নোটিশে বলা হয়েছে, দেশব্যাপী করোনা ভাইরাসের (কোভিড-১৯) এর সংক্রমণ মোকাবিলা এবং এর বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ প্রেক্ষাপটে আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সকল অধস্তন আদালতসমূহে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এদিকে করোনা পরিস্থিতি নিয়ে দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, মুখ্য বিচারিক হাকিম ও মহানগর মুখ্য বিচারিক হাকিমদের উদ্দেশ্যে আগামী ৪ এপ্রিল অভিভাষণ দেয়ার কথা ছিল প্রধান বিচারপতির। সেই অনুষ্ঠানটিও স্থগিত করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ