মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

কমলগঞ্জে এ কঠিন মুহূর্তেও বন্ধ হয়নি এনজিওগুলোর কিস্তি আদায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম: মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সব ধরনের ক্ষুদ্র ঋণ আদায় বন্ধ ঘোষণা করলেও তা মানছে না মৌলভীবাজারে কমলগঞ্জে এক এনজিও প্রতিষ্ঠান।

সরেজমিনে, মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বেসরকারি এনজিও গ্রামীণ ব্যাংকের ম্যানেজার ও কর্মী রহিমপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে বিভিন্ন বাড়িতে ঘুরে কিস্তির টাকা আদায় করেন। এঘটনায় স্থানীয় অনেকেই ক্ষোভ প্রকাশ করলেও নতুন করে লোন নিতে ঝামেলা হবে বলে এবিষয়ে নাম প্রকাশ করতে অনিহা প্রকাশ করেছেন অনেকে।

গত ২৩ মার্চ মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এক চিঠিতে এনজিওর কিস্তি বন্ধ ঘোষণা করেছেন। এই ব্যাপারে উপজেলার গ্রামীণ ব্যাংকের মন্সীবাজার শাখার ম্যানেজার সাদিকুর রহমান নিষেধাজ্ঞার কথা তিনি কিছুই জানেন না বলে দায় এড়াতে চান। এক পর্যায়ে তিনি বলেন,আমাদের উপরের নির্দেশে মাঠে এসে কিস্তি নিচ্ছি। যখন তারা নিষেধ করবে তখন আমরা আসবো না।

গ্রামীণ ব্যাংকের ম্যানেজার তিনি আরোও বলেন, যারা লোন নিয়েছেন তারা কিস্তি দেবেন এটাই তো নিয়ম। তবে সরকারিভাবে এখন পর্যন্ত কিস্তি না নেওয়ার ব্যাপারে কোনো নির্দেশ পাইনি।

কমলগঞ্জ উপজেলা র্নিবাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, পরর্বতী নির্দেশ না আসা পর্যন্ত সরকারিভাবে এনজিওর কিস্তি তোলার ব্যাপারে সম্পূর্ণ নিষেধ। এ রকম অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ