রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

বাজারে চাপ সৃষ্টি না করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অহেতুক আতঙ্কগ্রস্ত হয়ে বাজারের ওপর চাপ তৈরি না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট দেয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, ‘দেশে যথেষ্ট খাদ্যের মজুত আছে। সুতরাং কেউ আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই।’

রাজধানীসহ সারাদেশে পণ্য মজুদের সুযোগে চালসহ নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। মাত্র তিন দিনের ব্যবধানে মিনিকেট চালের দাম কেজিতে ১২ টাকা বেড়ে শুক্রবার রাজধানীর কোথাও কোথাও ৬৬ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। বেড়েছে ডিম ও মশুর ডালসহ আরও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম।

কয়েক মাস ধরে আকাশচুম্বী পেঁয়াজের দর স্বাভাবিক হওয়ার পথেই নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম হঠাৎ প্রায় দ্বিগুণ বেড়ে অন্তত ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে।

-এএ