রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

‘পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছুটি বাতিল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাঠ পর্যায়ে যারা কাজ করেন ডাক্তার, নার্স সবার ছুটি বন্ধ করে দিয়েছে সরকার।

আজ শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবনে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ এবং করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, করোনা ভাইরাস সংক্রান্ত কাজে সবাইকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে জনগণ ও সরকারের যৌথ উদ্যোগ নেয়া দরকার। জনগণ সজাগ হলে এ পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।

তিনি জানান, পুরো দেশকে লক ডাউন করা সম্ভব নয়। সে জন্য ৪টি রুট আমরা চালু রেখেছি। কারো বিশেষ প্রয়োজন হলে এইসব রুট ব্যবহার করা যাবে।

‘করোনা ভাইরাস শনাক্তকরণে বাংলাদেশকে ১০ হাজার কিটের পাশাপাশি ১৫ হাজার সার্জিক্যাল মাস্ক এন-৯৫, ১০ হাজার চিকিৎসক ও নার্সের সুরক্ষায় গাউন এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার দিচ্ছে চীন।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ