মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

চট্টগ্রাম সিটি নির্বাচন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে চট্টগ্রাম সিটি করোপোরেশনের (চসিক) নির্বাচন স্থগিত করা হয়েছে। শনিবার (২১ মার্চ) দুপুরে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে বেলা ১১টার দিকে করোনা পরিস্থিতিতে আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন, বগুড়া-১ ও যশোর-৬ উপনির্বাচনের ভোট হবে কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)।

করোনা পরিস্থিতিতে নির্বাচন নিয়ে এরই মধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে।

নির্বাচন কমিশনও স্বীকার করছে বর্তমান পরিস্থিতিতে ভোটাররা ভোটকেন্দ্রে আসবে কি-না সন্দেহ রয়েছে। তার পরও কমিশন আজ শনিবার ঢাকা-১০ আসনসহ দেশের তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ করছে। এরইমধ্যে চসিক নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে বিএনপি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ