রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

রাজধানীতে করোনায় মারা গেলে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে দাফন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে তাদের দাফন করা হবে। এ ক্ষেত্রে মৃতদের খিলগাঁও-তালতলা কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা মোমিনুর রহমান মামুন। তিনি জানান, ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

মোমিনুর রহমান বলেন, ঢাকাতে কেউ করোনা ভাইরাসে মারা গেলে তাদের তালতলা কবরস্থানের একটি অংশে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় দাফন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছি। দুই সিটির দুজন সমাজকল্যাণ কর্মকর্তা তালতলা কবরস্থান পরিদর্শন করে জানাবেন ঠিক কোন স্থানে দাফন করা যাবে।

এর আগে গত বুধবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সত্তর বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন। মৃত ব্যক্তি তার বিদেশ ফেরত এক পরিচিতের সংস্পর্শে এসেছিলেন।

আইইডিসিআর জানিয়েছে, ওই ব্যক্তির আগে থেকেই ফুসফুসের ক্রনিক রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি জটিলতা ছিল। এছাড়া হৃদযন্ত্রে একবার স্টেন্টিংও হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ