বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

প্রার্থীদের টাকার অপচয় রোধেই যথাসময়ে নির্বাচন: ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অন্যান্য সময় ভালো পরিবেশ হলেও ভোটার উপস্থিতি কম থাকে। তাই করোনার কারণে ভোটার উপস্থিতি কম থাকবে তা ধরে নিয়েই যথাসময়ে ঢাকা-১০ ও অন্য দুটি সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মুহা. আলমগীর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংক্রান্ত জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আর চট্টগ্রাম সিটি করপোরেশন ও অন্যান্য উপনির্বাচন হবে কি না সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বেশ কয়েকটি নির্বাচনে খুব ভালো পরিবেশ থাকার পরও ভোটার উপস্থিতি কম ছিল। তাই করোনা ভাইরাসের কারণে ভোটার কম হবে এটা ধরেই নেয়া হয়েছে। তাছাড়া ভোটকেন্দ্রে ভাইরাস সংক্রমণ হওয়ার সম্ভাবনাও কম। পাশাপাশি সতর্কতা হিসেবে কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, নির্বাচন স্থগিত করা দরকার- এ ধরনের কোনো অনুরোধ প্রার্থীরাও করেননি। কারণ তারা অনেক শ্রম ও টাকা-পয়সা খরচ করেছেন। এখন নির্বাচন বন্ধ হলে তাদের টাকার অপচয় হবে। সবকিছু চিন্তা করেই ভোটের দিন না পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তাছাড়া দেশে এখনো করোনা ভাইরাস সেভাবে মহামারি আকারে ছড়ায়নি। তাই ভোট বন্ধ করার কোনো কারণ নেই, যোগ করেন ইসি সচিব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ