শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

চালের দাম বেশি নেয়ায় কারওয়ানবাজারে রাইস এজেন্সি বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রদর্শিত মূল্যতালিকার চেয়ে বেশি দামে চাল বিক্রি করায় রনি রাইস এজেন্সি নামে এক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম।

আজ শুক্রবার রাজধানীর কারওয়ানবাজারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

তিনি গণমাধ্যমকে জানান- চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম তদারকি করতে আজ রাজধানীর আগারগাঁও তালতলা বাজার ও কারওয়ানবাজারে অভিযান চালানো হয়। কারওয়ানবাজারে ক্রয়কৃত মূল্যের ক্যাশ মেমোর সঙ্গে বিক্রয়মূল্যের সামঞ্জস্যপূর্ণ না হওয়া। মূল্য তালিকায় প্রদর্শিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে চাল বিক্রির অপরাধে কারওয়ানবাজারের রনি রাইস এজেন্সির সব ধরনের বিক্রয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানকালে ব্যবসায়ী ও ভোক্তাদের সতর্কতামূলক পরামর্শ দেয়া হয়েছে। এ সময় করোনায় আতঙ্কিত না হয়ে ৭ দিনের বেশি বাজার একসঙ্গে না করতে ভোক্তাদের বলা হয়। পাশাপাশি প্রয়োজনের চেয়ে অধিক পণ্য একসঙ্গে বিক্রয় না করা, ক্রয়কৃত পণ্যের ক্যাশমেমো সংরক্ষণ করা, ক্রয়মূল্যের সঙ্গে বিক্রয়মূল্য সামঞ্জস্য হওয়া এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করাতে ব্যবসায়ীদের বলা হয়।

এছাড়া আগারগাঁও তালতলা বাজারে পেঁয়াজ, আদা, রসুন, মরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে সুমন স্টোর ও হারুন স্টোরকে জরিমানা করা হয়।

বাজারে চাল, ডাল, আটা, ময়দা, ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলে দাবি করেন অধিদফতরের এ কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ