রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

ইভিএম ব্যবহারে করোনা আক্রান্তের ঝুঁকি বাড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা আতঙ্কের মধ্যেই আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে ঢাকা-১০ আসনসহ চারটি সংসদীয় আসনে উপ-নির্বাচন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হলে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ শুক্রবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে প্রতিষ্ঠানটির রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনা ভাইরাস নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

করোনা আতঙ্কের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, নির্বাচন বন্ধ হবে কিনা এমন প্রশ্নে ডা. নাসিমা সুলতানা বলেন, ‘সেই প্রশ্নের জবাব কি আর আপনারা এখান থেকে আশা করেন?’

নির্বাচনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়বে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা অবশ্যই একটা ঝুঁকি যেটা ইভিএম সিস্টেমে ব্যবহার করলে অবশ্যই ঝুঁকি আছে। ইভিএম সিস্টেম যদি ব্যবহার করা হয়, অনেক ব্যক্তি টাচ করলে অবশ্যই ঝুঁকি আছে।’

নির্বাচন কমিশন (ইসি) সচিব সাবান দিয়ে হাত ধুয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন, এটি কতটা যৌক্তিক, এমন প্রশ্নে স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, সাবান দিয়ে হাত ধুবেন, এটা হতেই পারে। বার বার হাত ধুলে তো সংক্রমণ প্রতিরোধ করা যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ