শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

হোম কোয়ারেন্টিন না মানলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদেশফেরত যারা হোম কোয়ারেন্টিন মানবেন না, তাদের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর আইনি ব্যবস্থা প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গতকাল বুধবার সকালে ঢাকার মতিঝিলের এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার চায় না শুরুতেই কারও ওপর আইন প্রয়োগ করতে। তবে যাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে তারা যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা না মানেন, তবে সতর্কতার জন্য বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

দেশজুড়ে যারা হোম কোয়ারেন্টিনে আছেন, তাদের দেশ, জাতি ও পরিবারের স্বার্থে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান মন্ত্রী।

এর আগে সোমবার সরকার সিদ্ধান্ত নেয়, বিদেশ থেকে যারাই দেশে আসবে, তাদের অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ