রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

খতমে বুখারি শেষে বন্ধ ঘোষণা তারবিয়াতুল উম্মাহ মহিলা মাদরাসার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: রাজধানীর উত্তরার দক্ষিণখানের তারবিয়াতুল উম্মাহ মহিলা মাদরাসার খতমে বুখারি অনুষ্ঠিত হয়েছে। খতমে বুখারি শেষে দেশের বর্তমান পরিস্থিতির জন্য বিশেষ দোয়া-মুনাজাত এবং করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য তওবা করা হয়।

আজ বৃহস্পতিবার আছরের পর খতমে বুখারির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদরাসার উপদেষ্টা মাওলানা শহীদুল্লাহর সভাপতিত্বে বুখারির শেষ দরস প্রদান করেছেন দলিপাড়া মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস হযরত হাফেজ্জী হুজুর রহ.এর খলিফা মাওলানা আজিমুদ্দীন।

মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি উসমান আশরাফির সঞ্চালানায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- দক্ষিণ খান দারুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস মাওলানা শিব্বীর আহমদ, মাওলানা আব্দুল কাইয়্যুম, মুফতি মুহাম্মদ আল মাদানী প্রমুখ।

পরে মাদরাসার দাওরায়ে হাদীস এবং হিফজ বিভাগের ফারেগীন শিক্ষার্থীদের পিতাদের মাথায় সম্মানসূচক পাগড়ী পড়ানো হয়।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অনুষ্ঠানে আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ