বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৈঠকে হাইয়াতুল উলইয়ার নেতৃবৃন্দ; পরীক্ষার সময়সূচিতে পরিবর্তনের আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে কওমি মাদরাসাগুলো বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।

আজ (মঙ্গলবার) সকাল ১০ টা থেকে রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে এ সংক্রান্ত বৈঠকটি শুরু হয়েছে।

সংস্থাটির ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুস এ বৈঠকের সভাপতিত্ব করছেন। এতে সংস্থাটির ৩২ সদস্যের সকলেই উপস্থিত রয়েছেন।

হাইয়াতুল উলইয়া শীর্ষ একটি সূত্র জানিয়েছে, আজকের চলমান বৈঠক থেকে কওমি মাদরাসার স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত আসতে পারে।সাথেসাথে সংস্থাটির অধীনে দাওরায়ে হাদীসের কেন্দ্রীয় পরীক্ষার সময়সূচিতেও আসতে পারে পরিবর্তন।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে ছাত্রদের বাঁচাতে এবং মহামারি এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বলে নোটিশ জারি করেছে সরকার।

এ তালিকায় স্কুল-কলেজ, সরকারি আলিয়া মাদরাসাসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান অন্তুর্ভুক্ত রয়েছে। তবে কওমি মাদরাসার বিষয়ে কোনও নির্দেশনা নেই। এমনকি গতকাল (সোমবার) রাত পর্যন্ত বন্ধের কোনও সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য,আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা আগামী ১৩ শাবান মোতাবেক ৬ এপ্রিল শুরু হওয়ার কথা রয়েছে।

এছাড়াও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেকাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৪৩ তম পরীক্ষার আগামী ৩ শা’বান মোতাবেক ২৮ মার্চ শুরু হবে। সাথেসাথে কওমি মাদরাসাভিত্তিক অন্যান্য পাঁচ বোর্ডের পরীক্ষা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ