রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

করোনা শনাক্তে কিটের কোনো সংকট নেই: আইইডিসিআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্তের জন্য প্রয়োজনীয় কিট রয়েছে বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

আজ মঙ্গলবার মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আইইডিসিআর পরিচালক বলেন, দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার কিটের কোনো সংকট নেই। প্রতিদিন এক হাজারেরও বেশি নমুনা পরীক্ষার সক্ষমতা আইইডিসিআর-এর আছে। পাশাপাশি প্রতিদিন বিদেশ থেকে আরো কিট আসছে। এই কিট সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

দেশে করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য রাজধানীতে ১৫০টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) প্রস্তুত রাখা হয়েছে বলে জানান ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় তাদের হটলাইনে ৪ হাজার ২০৫টি কল এসেছে। এর মধ্যে ৪ হাজার ১৬৪টি ছিল করোনা সংক্রান্ত। গত ২৪ ঘণ্টায় ৩৬ জনসহ এখন পর্যন্ত মোট ২৭৭ জনের নমুনা পরীক্ষা করেছেন তারা। এর মধ্যে ১০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ দুইজনসহ এখন পর্যন্ত দেশে মোট ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রথম তিনজন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া আইসোলেশনে আছেন ১৬ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ